ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময়

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ৯:২৬
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাইতুল নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) পশ্চিম ট্যাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাজের বিভিন্ন সমসাময়িক সমস্যা ও সেগুলোর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

এ সময় জমিজমা সংক্রান্ত বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আত্মহত্যার ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ওরশ বা মাজারকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানোর আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT