ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে স্টার্টআপ, সায়েন্স ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম উদ্বোধন

author
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ দুপুর ১:০২
ad003
শিক্ষার্থীদের  বিজ্ঞান বিত্তিক  সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে জাতীয় পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম” আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে এ উপলক্ষে  মোহনগঞ্জ উপজেলা মাল্টি পারপাস  অডিটোরিয়ামে প্রদর্শনীর আয়োজন আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী উপস্থিত  থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

 তিনি তাঁর বক্তব্যে বলেছেন, মেধার বিকাশ ঘটিয়ে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।এজন্য জাতীয় বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে এখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে।    
‎
‎মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ফেনীর পরশুরামে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, ,শিক্ষা ছাড়া একটি জাতি উন্নত হতে পারে না। তরুণ প্রজন্ম যত বেশি শিক্ষিত হবে দেশ ততই এগিয়ে যাবে। শিক্ষার প্রতি আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‎উপজেলা সহকারী কমিশনার ভূমি  এমএ কাদের। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম দোহা, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

‎ ‎প্রতিযোগিতায় মোহনগঞ্জ  উপজেলার ১০  টি মাধ্যমিক বিদ্যালয়  ও মোহনগঞ্জ সরকারি কলেজ  অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT