বগুড়া সারিয়াকান্দি উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি নির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন হয়েছে ।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টা রঙ্গিন বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়াম ১৫ টি স্টল স্হাপন করা হয়। সেখানে পুরো প্রদর্শনী বিকাল ৪ টা পর্যন্ত রাখা হয় জনসাধারণের জন্য। সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বিশেষ কারনে তিনি অনুপস্থিত থাকায়। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. সাহাজাত হোসেন (পল্টন)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।
দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে। শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিরা। শিক্ষার্থীদের সমাজ উপযোগী ও পরিবেশ বান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে। বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে প্রযুক্তি নির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রদর্শনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও সেরা উদ্ভাবনী ধারণার অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজনৈতিক ব্যাক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃদন্দ উপস্থিত ছিলেন।