ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

author
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ দুপুর ১:৪৯
ad003
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT