ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামী আটক

author
বরিশাল অফিস

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ দুপুর ২:৫৮
ad003
বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার এক অভিযুক্তকে আটক করেছে র‌্যাব-৮। ১১ জুন ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর গুচ্ছ গ্রাম এলাকার মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবু (২৮)’কে গত ১৫ মে রাত আড়াইটার দিকে বাসা থেকে ডেকে নিয়ে স্থানীয় অপু ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অপরাধীরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব-৮ এবং র‌্যাব-৪ অভিযুক্ত অপুর অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে ১১ জুন গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহারনামীয় অভিযুক্ত অপুকে গ্রেফতার পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এ তথ্য জানান। অপু কাউনিয়া পলাশপুর এলাকার মোঃ নজরুলের ছেলে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT