ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ৬:২৫
ad003
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।

আজ শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাত রামিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

 রাজবাড়ীতে আওয়ামী লীগের এটাই প্রথম মিছিল। মিছিলটি সকাল ৬টায় শুরু হয়। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের যানবাহন চলাচল ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। বলে স্থানীয়রা জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT