মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আসন্ন ১৩নং তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেনের পক্ষে ১ও ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুন বিকেল ৫ ঘটিকায় সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তন্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক খান প্যারিসের সঞ্চালনায় ও তন্তুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আওলাদ হোসেন উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, “অতীতে জনগণের সেবায় কাজ করেছি। পুনরায় নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে অংশগ্রহণকারী বক্তারা উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্ব দেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তন্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মো. আওলাদ হোসেন বিগত ২০০৩ সাল থেকে দীর্ঘ ৯ বছর তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সঙ্গে দ্বায়িত্ব পালনের মাধ্যমে জনগনের সেবা করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকরা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সুরুজ মোল্লা, শহীদ জিয়া স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কাজী মো. দেলোয়ার হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদ দেওয়ান, সহ-সভাপতি মো. স্বাধীন মোড়ল, তন্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক খান প্যারিস, সমাজসেবক হাজ্বী নুরুজ্জামান বেপারী, মো. মালেক মোল্লা, তন্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, তন্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল, তন্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সিফাত হোসেন অভি, তন্তর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মো. সায়মন, তন্তর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. আলিম শিকদার, জয়নাল বেপারী, আবুল মোল্লা, পাড়াগাঁও থেকে আগত মো. মনির খান, মো. ইলিয়াস, মো. জসিম, মো. নাহিদ, মো. পলাশ, সিংপাড়া ১ নং ওয়র্ড থেকে মো. নাদিম, মো. আশিক, মো. রবিন প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীনগর উপজেলার ১৩ নং তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।