ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৪কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার আসামি হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মাসখোলা এলাকার মোঃ জুয়েল (৫৮)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
আজ শনিবার (১৩ জুন)দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, গোপন তথ্যর ভিত্তিতে গত শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের সময় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নতুন মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।