পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার ( ১৩ জুন) লালপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আবির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোহরকয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু এ কর্মসূচির উদ্বোধন করেন।
গোপালপুর পৌর এলাকার কেশবপুর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।