ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ার সাহিত্য সংস্কৃতি বিকাশে দৃষ্টিনন্দন শিল্পকলা ভবন হবে

- ড. রফিক ইসলাম হিলালী এমপি

author
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ৯:৩১
ad003
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক আয়োজিত  'লোকজ সাহিত্য আসর' এর শুভ উদ্বোধন করলেন  নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। 

এসময় তিনি বলেন, লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া। সংস্কৃতির ইতিহাসে কেন্দুয়া একটি বিশাল সমৃদ্ধ অঞ্চল। তিনি বিখ্যাতজনদের নামোল্লেখ করে বলেন, অতীত কাল থেকে বর্তমানেও বহু জ্ঞানীগুণী লেখক, কবি, শিল্পী রয়েছেন। অথচ শিল্পকর্ম বিকাশের তেমন সুযোগ নেই। আমি জাতীয় সংসদে সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বেশ কিছু দাবী উত্থাপন করেছি। আশা করছি আমার ৫ বছর সময়কালের মধ্যে কেন্দুয়ায় একটি দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি স্থাপন করতে পারবো। তাছাড়া কেন্দুয়া- আটপাড়া অঞ্চলের রাস্তাঘাট পাকাকরণ করতে পারবো, এ তেমন কঠিন কাজ নয়। 

শুক্রবার (১২ জুন) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি আরও বলেন, দেশকে ভাল রাখতে হলে সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। মাদক, জুয়া চলতে দেওয়া হবে না। এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়  অনেক গুলো পদক্ষেপ নিয়েছেন আমরা তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। 

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম ও মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম, মূখ্য আলোচক সহকারি কমিশনার (ভূমি) নাইমুল ইসলাম চৌধুরী,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, বরেণ্য লোকশিল্পী আব্দুল কদ্দুস বয়াতী,লেখক, গবেষক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাস,নেত্রকোনা জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক,সংগঠক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কন্ঠশিল্পী দিলবাহার খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু।

অন্যান্যদের মাঝে কথা বলেন, সঙ্গীত ও নাট্যশিল্পী জহুরুল আলম ভূঁইয়া স্বপন, আবুল হাসেম বয়াতী,বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ।

 এছাড়াও কেন্দুয়া পৌর তিন মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, জসিম উদ্দিন আহমেদ খোকন ও মজনুর রহমান খন্দকার একসারিতে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপি'র সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। 

এসময় লেখক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম তার স্বরচিত কবিতা আবৃতি করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক তাঁর বক্তব্যে  বলেন, লোকজ সাহিত্য আসর কেন্দুয়াকে জাগ্রত করে রাখার জন্য ২ লক্ষ টাকা অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি বাউল শিল্পী আব্দুস সালামকে তার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT