ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ফ্রি মেডিকাল ক্যাম্প অনুষ্ঠিত

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ৯:৩৫
ad003
বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস(বিজ)- এর উদ্যোগে গতকাল শুক্রবার নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুরে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফৃ মেডিকাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জলিল কায়সার খোকন। তিনি ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগ বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেন। অপরদিকে, গাইনি ও প্রসূতি রোগ বিষয়ক পরামর্শ এবং চিকিৎসা সেবা দিয়েছেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ডা. নুসরাত জাহান(শেমি)।

সকাল ১০ টায় ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন, সংস্থার উপ-সহকারী পরিচালক ও টিম লিডার মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক।

এসময় সংস্থার স্বাস্থ্য বিষয়ক ম্যানেজার মোঃ আরিফুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ সুমন খান, একাউন্টস অফিসার নাজমুন্নাহার হেপী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিষয়ক ম্যানেজার মোঃ আরিফুর রহমান জানান, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) নরসিংদীতে ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে করিমপুর ইউনিয়নের করিমপুর মহিলা সমিতি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT