ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

author
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ সকাল ১০:২৩
ad003
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী আক্তার তারানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিকের সঞ্চালনায়   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপি'র  সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ উপজেলা বিএনপির,উপজেলা যুবদল,উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,এ কর্মসূচিতে ৭ ইউনিয়নের মোট ১ হাজার ৬ শ ৫৮জন কৃষকের মাঝে ১মাসের সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি চাল প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT