ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর তিন উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

author
স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ১:৪৭
ad003
নীলফামারীর জেলার কিশোরগঞ্জ, জলঢাকা ও সৈয়দপুর উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিলকিস ইসলাম।     
                    
কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০০ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সভাপতিত্ব করেন। এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন ওসি লুৎফর রহমান, মহিলাদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ দলীয় নেতা-কর্মীরা। এরপর সংসদ সদস্য আলহাজ্ব বিলকিস ইসলাম দুপুরে জলঢাকা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং বিকেলে সৈয়দপুর উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করেন। জলঢাকা উপজেলায় দুই লাখ ও সৈয়দপুর উপজেলায় তিন লাখ টাকা বিতরণ করা হয়।               
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT