ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বছরের সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে

হাকিমপুরে ২৮ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

author
হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:০০
ad003
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, হাকিমপুর পৌরসভা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৩ জুন) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহাড়া গ্রামের পদ্মপুকুর পাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নবাগত ইউ ইউএনও  জর্জ মিত্র চাকমা একটি নিম গাছের চারা রোপণ করেন।

এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৮ হাজার গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ওসি জাকির হোসেন,   বিএনপি উপজেলা শাখা সভাপতি  ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাগন , রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশব্যাপী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুরেও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT