ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ বাংলাদেশ গড়ার অভিযানে নেত্রকোণায় বৃক্ষরোপণ শুরু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:০১
ad003
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT