প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে সারাদেশে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
এর উদ্যোগে দেশব্যাপী ‘‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’’ কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধায়নে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো.গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আসফার সায়মাসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।