ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাউছার মিয়া-(২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়ার মিনার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুওে নিজ বাড়িতেই অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।