ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:১০
ad003
মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে আজ দুপুরে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া।এ সময় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমমাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজসহ মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 

 প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রতিটি বাড়ির আঙিনায় বৃক্ষ রোপণ করতে হবে এবং যে বৃক্ষ রোপন করা হয়েছে সে বৃক্ষ যেন রক্ষণাবেক্ষণ করা হয় প্রশাসনের নজরদারি থাকতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT