দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এবং গোপালগঞ্জ নার্সিং কলেজ প্রাঙ্গনে গাছের চারা রোপন করে গোপালগঞ্জে এ কর্মসূচীর ।উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কেএম বাবর।
এসময় জেলা প্রশাসক আরিফ-উজ জামান, পুলিশ সুপার মোঃ হাবীবউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমীন, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, বন বিভাগের রেঞ্জ অফিসার বিকোনন্দ মল্লিক, গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন একই সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন সরকারী দপ্তরের অফিস প্রধানগন একটি করে গাছের চারা রোপন করেন।