ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ৫ চোরাই মটরসাইকেলসহ তিনজন আটক

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:১৯
ad003
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে| আটককৃতরা হলেন, শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন| শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্ষন্ত পৃথক অভিযান চালিয়ে মটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে পুলিশ| এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন| পরে শনিবার বিকালে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন|

মামলার বাদী এসআই রফিক জানান, চোরাই মটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন| শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়| ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি মটরসাইকেলসহ তাকে আটক করে| আটককৃতের ¯^ীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নারকেল বাড়িয়া বাজারের আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়| তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে| এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেলনহ তাকে আটক করে|

কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশী অভিযানে পাঁচ মটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়েছে| আটককৃতরা উদ্ধারকৃত সাইকেলের কোন ˆবধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি| ফলে সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে| উদ্ধারকৃত মোটরসাইকেল ˆবধ মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলেও উল্লেখ করেন ওসি|

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT