বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোন (প্রযত্নে ৩৮ বীর) এর তত্ত্বাবধানে ১৩ জুন শনিবার সকাল ১১ টায় দুর্গম পানছড়ি এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
আজ রাজস্থলী উপজেলাস্থ রাইখালী ইউনিয়নের দুর্গম পানছড়ি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম দ্বারা বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়ি ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকে স্বত:স্ফূর্ত ভাবে অসহায় ৭৩ জন নারী পুরুষ
পাহাড়ি রোগী এসে বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। ভবিষ্যতেও এরূপ জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীসূত্রে জানা যায়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী রাজস্থলী উপজেলার পার্বত্য এলাকায় বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন প্রকার ত্রাণ, সহায়তা, মেডিক্যাল ক্যাম্পেইন ইত্যাদি পরিচালণা করে থাকে।।