ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন কাজে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

author
চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ৩:০৮
ad003
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা  প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।   শনিবার (১৩ জুন) বিকালে ভারত থেকে চুনারুঘাটের উপর দিয়ে  নেমে আসা খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী নামক স্থানে নদী ভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে।   এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক,  চুনারুঘাট  উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তাগণ। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন নদী ভাঙ্গন রোধে সরকার পদক্ষেপ নিয়েছে তা অব্যাহত থাকবে। সরকারের উন্নয়নে সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT