"কৃষিই সমৃদ্ধি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের (টিসিআরএসপি) ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জুন) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল আই মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আসফাকুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ খোরশেদ আলম এবং উপ-প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন খান। এ ছাড়া সাবেক পরিচালক,বিজ্ঞানীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে আগত কর্মকর্তা বৃন্দ এনজিও প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ববৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।