ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি: পুলিশ সদস্য সহ আহত ১০

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ ভোর ৪:৪৭
ad003
নারায়ণগঞ্জ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের প্রত্যেককে খানপুর তিন শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী মনিরসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে ফতুল্লার মাসদাইর এলাকার পতেঙ্গার মোরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফতুল্লা থানার (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ফাইটার মনির তার সহযোগী মাসুম ও নাঈমকে গ্রেফতার করে পুলিশ। 

এসময় তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর কয়েক রাউন্ড গুলি ও ইট পাটকেল নিক্ষেপ করে তাদের সহযোগীরা। এতে পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থলেই পুলিশ ও পথচারীসহ ৮/১০ জন আহত হয়। আহতদের প্রত্যেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে ওসি আরও জানায় আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT