ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

author
ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ৮:৩০
ad003
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষন ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে  বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১৪ই জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল করেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশে  করে। 

এসময় নেতাকর্মীরা “শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি”, “ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না”, “বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার ” এবং “জাস্টিস জাস্টিস” বলে স্লোগান দিতে থাকেন।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন,  শিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।গুম এবং অপহরণের মতো এত সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার আশ্রয়ে নিয়ে গেছে। তারা নিজেরা অপরাধ করে নিজেদের ভিক্টম সাজিয়ে মূল ভিক্টিমকে অপরাধী বানাতে চাই। ৭১ এবং ২৪ পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কোনোা ভাবেই মেনে নেওয়া হবে না।তারা আবার এই ধরণের প্রতারণার রাজনীতি করলে,তাদেরকে আবার প্রতিহত করা হবে।

এসময় ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন,  শিবির কতৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণীত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আর একবার প্রমাণ করল, তাদের নারীনীতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।

তিনি আরও বলেন, নিজেরা গোপনে এধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য  নাটক করে,তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল দেশের জনগনকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT