ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে সাজা

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ৮:৪৯
ad003
নেত্রকোনার মদনে মোঃঅবিকুল ইসলাম(৩৫)নামে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন তিনি। 

দণ্ড প্রাপ্ত হলেন- উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ অবিকুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে  অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তাকে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকার সাজা দেন।ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে সহযোগিতা করেন মদন থানা এস আই খোরশেদ আলম সঙ্গীয় এস আই হাসান, এস আই মজিবর, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)শাওলিন নাহার জানান, মদন উপজেলায় একজনকে মাদকদ্রব্য সেবনের সময় হাতেনাতে পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে।পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT