ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ASSET শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

author
জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ১০:১০
ad003
জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ASSET শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কলেজের অধ্যক্ষ আহসানুল হাবিব খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন  জেলা প্রশাসক আল মামুন মিয়া। 

কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) লুতফুন নাহার লুনা'র সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) ফজলুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট প্রমুখ। 
জলবায়ু সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরে তানভীরুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়পুরহাট।

সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট। নির্বিচারে বৃক্ষনিধন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে আজ পৃথিবী ধ্বংসের মুখে। এই সংকট থেকে উত্তরণের জন্য এখনই সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন এবং কার্যকর নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।

আমাদের লোভ এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করছে। নির্বিচারে বন উজাড় করা, কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া এবং প্লাস্টিক দূষণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন দিকে নিয়ে যাচ্ছে। যা মানুষের বসবাসের জন্য বিরূপ। এজন্য আমাদের সবাইকে সতর্ক হয়ে নিজের অবস্থান থেকে পৃথিবীকে ভবিষ্যৎ প্রজননের জন্য বসবাসযোগ্য গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT