ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

author
ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ দুপুর ২:১৯
ad003
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন মেগার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহমেদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালের দাদার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। বর্তমানে তার পরিবার ভালুকা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। পরিবারটির জীবিকার অংশ হিসেবে ফয়সাল ভাংগারীর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল। ঘটনার সময় ফয়সাল মেঘার মাঠ এলাকা হয়ে বাসায় ফিরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT