ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাবিপ্রবিতে বৃক্ষরোপণ

author
জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ৯:২৬
ad003
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রচনা ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন। তিনি কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গঠনে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম। অনুষ্ঠানটির সদস্য সচিব ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইমরুল কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো৷ পরবর্তীতে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তে দিবসটি ১৪ জুন অনুষ্ঠিত হয়৷ 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT