ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২

author
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ৯:৩৫
ad003
মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা এলাকায়    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চিহ্নিত   মাদক ব্যবসায়ী  ফয়েজ আহমেদ  (৩২)  জিগির আলী (৩৬)কে  ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য প্রায়  ১,৩৫,০০০/- টাকা উদ্ধারসহ গ্রেফতার করেছে। 

১৪ জুন রবিবার রাত ৯ টায় শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। 

এবিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ   (ওসি) মানবেন্দ্র বালো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/  মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই  অভিজিৎ চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে  শিবালয় থানাধীন টেপড়া এলাকায়  জনৈক পৃতিশ, পিতা- রাইসা শীল এর পরিত্যক্ত বসত বাড়ির উঠান  থেকে ফয়েজ আহমেদ (৩২), পিতা- ফরহাদ আলী আহমেদ,  মোঃ জিগির আলী (৩৬), পিতা- মৃত তফসের,  উভয় সাং- শিবরামপুর, থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। 

উক্ত সময়  ফয়েজ আহমেদ কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং  মোঃ জিগির আলীর কাছ থেকে  ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দ শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি)  মানবেন্দ্র বালো জানান,এসংক্রান্তে শিবালয় থানায় ০১ টি মামলা দায়ের করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT