ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আশা'র সদস্যদের নিয়ে সংকর জাতের গাভীরর খামারিদের প্রশিক্ষণ

author
​নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১০:৫০
ad003
উন্নয়ন সংস্থা 'আশা' সংস্থার সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে "আশার সদস্যদের সংকর জাতের গাভী পালনের উপর প্রশিক্ষণ" শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে আশা শেরপুর জেলা।

আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা'র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক ভূঁইয়া। এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত, আশা ঢাকা'র সিনিয়র রিজিওনাল ব্যাবস্থাপক (কৃষি) মো. সাইফুদ্দিন, শেরপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক (এসআরএম) মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন গাভীর খামারীরা অংশ নেন। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন, উন্নত জাতের বাছুর উৎপাদন, সঠিক উপায়ে খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

​অনুষ্ঠানে আশার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডেইরি খাতের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সদস্যরা গবাদিপশু পালনে আরও দক্ষ হয়ে উঠবেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT