ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ পড়ে এক ব্যাক্তির মৃত্যু

author
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১১:১৩
ad003
নাটোরের নলডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইয়ানুছ নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।রোববার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে ইয়ানুছ আম নামাতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহয়তায় স্বজনরা আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় মারা যান।নিহত ইয়ানুছ (৫৫) উপজেলার পূর্ব সোনাপতিল গ্রামের মৃত ইংরেজ আলীর ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে ইয়ানুছ আলী আম নামাতে গিয়ে গাছ পড়ে গুরুতর আহত হয়।

পড়ে স্থানীয়দের সহয়তায় স্বজনরা আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০ টায় মারা যান ইয়ানুছ আলী।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আম নামাতে গিয়ে গাছ পড়ে ইয়ানুছ আলী নামের এক ব্যাক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায়  মৃত্যু হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT