ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ট্রেনের কাপলার ভেঙে ঢাকা - ময়মনসিংহ রেল যোগাযোগ ২ঘন্টা বন্ধ

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১১:২০
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-জামালপুর রেলপথে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলার ভেঙে ঢাকা  ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রোডের ট্রেন যাত্রীরা চরম  ভোগান্তি চরমে  পরেছে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার(১৫জুন) দুপুর ১২টা ১২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি  কাওরাইদ ও গফরগাঁওয়ে মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের কাপলার  ভেঙে যায়। এতে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায় ।

মশাখালী  স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলার ভেঙে বগি  থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এছাড়াও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। ভেঙে যাওয়া কাপলারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের কপলার ভাঙ্গে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়ে । এতে ঢাকা ময়মনসিংহ রেল পথে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT