ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বেলা'র প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

author
নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১১:২১
ad003
নওগাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নওগাঁয় চক- এনায়েত উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক    রাহমতে এলাহী'র সভাপতিত্বে সচেতনতামূলক  কার্যক্রমে বক্তব্য রাখছেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল।

 মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা'র বিভাগীয় কর্মকতা সাইফুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় হিসাব রক্ষক মোঃ মতিউল আলম, চক এনায়েত হাইস্কুলের সহকারী শিক্ষক ফেরদৌসী নাহার, আক্তার জাহান, জাহানারা বানু, সায়মা আক্তার,  মিনহাজুল ইসলাম সোহাগ প্রমুখ। 

বক্তারা বলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এর পরিবেশ-বান্ধব বিকল্প জনপ্রিয় করতে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ও মাঠপর্যায়ের প্রোগ্রাম পরিচালনা করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT