ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে কৃষকের সম্বল গাভীর মৃত্যু!

author
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ দুপুর ১২:৫২
ad003
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে কৃষকের একমাত্র সম্বল একটি গাভীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরের দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ মধ্য দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গাভীর মালিক কৃষক মুঞ্জুরুল মিয়া বলেন, ' সোমবার দুপুরের দিকে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে অন্য গরুর সঙ্গে ওই গাভীটি বেঁধে রেখেছিলাম। এ সময় হঠাৎ কয়েকটি বজ্রপাত হয়। পরে সেখানে গিয়ে দেখি গাভীটি মৃত অবস্থায় পড়ে আছে। আমার এই গাভীটির একটি ছোট বাছুর রয়েছে।'

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ' ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাঠে বাঁধা থাকা কয়েকটি গরুর মধ্যে ওই গাভী বজ্রপাতে মারা যায়। গরুটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। গরীব মানুষটির বড়ই ক্ষতি হয়ে গেছে।'

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন যায়যায়দিনকে বলেন,' মানুষের নিরাপত্তার মতোই প্রাণীদের নিরাপত্তা জরুরি। তাই, বজ্রপাতের সময় গবাদিপশুকে খোলা মাঠ বা গাছের নিচে না রেখে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। সকলে সচেতন হলে এসব প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা সম্ভব 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT