ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার

"স্বাস্থ্য সেবার আজ ও আগামী" শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ দুপুর ২:৩১
ad003
স্বাস্থ্য সেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রোগী কেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আজ সোমবার (১৫ জুন) রাজধানীর মিরপুর ১০ এ অবস্থিত আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার -এ অনুষ্ঠিত হয়েছে "স্বাস্থ্য সেবার আজও আগামী" শীর্ষক এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মানোন্নয়ন, রোগীর অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্য সেবা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তি নির্ভর সেবার প্রসার এবং মানবিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বিশেষভাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।

আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল বিশ্বাস করে, উন্নত স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা নয়—এটি আস্থা, মানবিকতা এবং ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতা।

আমরা প্রতিশ্রুতিবদ্ধ—আধুনিক, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT