ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গ্রেফতার

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ দুপুর ২:৩৪
ad003
গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি  প্যারাগন কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেলায়েত হোসেনকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি আরও জানান, গ্রেফতারকৃত বেলায়েত হোসেনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT