ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টের পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন উদ্বোধন

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ দুপুর ২:৩৭
ad003
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে 'পূর্বাভাসভিত্তিক কার্যক্রম' হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন' উদ্বোধন হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে  আনুষ্ঠানিকভাবে রিক্সা ও ভ্যানচালক, পথচারীদের মাঝে ছাতা,হাতপাখা এবং পানি বিতরণের  কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ​জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মো: মাসুদ রানা প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে ​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ,কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান ও যুব প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

​এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, যা স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT