ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

author
জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ দুপুর ৩:৪১
ad003
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

রবিবার (১৪ই জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েকের আবেদনের প্রেক্ষিতে তাঁকে আইকিউএসি পরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে পরবর্তী দুই বছরের জন্য আইকিউএসি’র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নতুন এ নিয়োগ ১৫ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নিয়োগপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “আমি সবার সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে মাননীয় উপাচার্য ঘোষিত ‘টিম জগন্নাথ’-এর একজন সদস্য হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক মানোন্নয়নে আইকিউএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির গুণগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT