ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় মা মেয়ের খুনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

author
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ৮:৫৫
ad003
চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়ের খুনের  দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন  হয়েছে। সোমবার বিকেলে আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা  আদর্শ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা এই  মানববন্ধন  করেছে। 

নিহত  প্রিয়ন্তী বড়ুয়া (১৬) ওই  বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী।  সূত্র প্রকাশ আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে  শনিবার রাতে  ঘাতকের  ছুরিকাঘাতে  নৃশংসভাবে মা এনি বড়ুয়া(৪০) মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া(১৬) নিজ ঘরে  খুন হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ প্রশাসন সহ সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে রবিবার রাতে  রিমন বড়ুয়া প্রকাশ  তেজু  বড়ুয়াকে পটিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘাতক থেকে ছুরি ও মোবাইল  উদ্ধার করা হয়েছে। 

এদিকে মাহাতা  পাটনীকোঠা  আদর্শ উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণীর ছাত্রী নিহত     প্রিয়ন্তী বড়ুয়া  ও  তার মায়ের চাঞ্চল্যকর  হত্যাকাণ্ডের  ঘটনায়  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,  শিক্ষক ও শিক্ষার্থীরা   খুনের  প্রতিবাদ জানান।  রবিবার নিহতের বাড়িতে শিক্ষক শিক্ষার্থী ও   সহপাঠীরা  ছুটে যান। বিদ্যালয়ে  শোকের    ছায়া নেমে এসেছে। 

বিদ্যালয়ে কালো ব্যাচ পড়ে  শোকের  মাতম  চলছে।  বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি, শিক্ষক ও   শিক্ষার্থীদের  উদ্যোগে  মা মেয়ের  খুনের  দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন করা হয়। বিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত  মানববন্ধনে শিক্ষার্থীরা ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্লোগান দেয়। 

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল কাদের, সাংবাদিক এম আনোয়ারুল হক, বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ দিদার হোসেন চৌধুরী মোঃ আলমগীর, শাপলা চক্রবর্তী ও প্রধান শিক্ষক মোঃ ছবুর সহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি   খুনের  দ্রুত বিচার ও  ঘাতকের শাস্তির  দাবি জানান। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT