ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪১৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২ এর ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪১৮ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিব আহম্মেদ আলীফ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।