নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন| এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন|
গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকার স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে|
নিহত অনিক দড়িগাঁও এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের লোক বলে জানা গেছে|
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলে| এরই জের ধরে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ| এসময় বেশ কয়েকজন যুবক ও কিশোরকে বুলেটপ্রুপ জ্যাকেট, হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে|
এসময় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত দশজন গুরুত্বর আহত হয়| আহতদের মধে্য অনিক, রাজু ও মোবারককে উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকেই ঢাকায় প্রেরণ করা হয়| ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক (২০) মারা যায়|
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলে| এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়| খবর পেয়ে থানা পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়| বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে| এ সংর্ঘষের ঘটনায় অনিক নামে একজন নিহত হয়েছেন|