ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ

author
সিংড়া (নাটোর)প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ৯:৪৭
ad003
২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় ৭জন প্রদর্শনী চাষীদের মাঝে এয়ারেটর মেশিন সহ মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, মাছ চাষী ও গণমাধ্যমকর্মী। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT