ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মার্কেট মালিককে চাঁদাবাজদের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ৯:৫৫
ad003
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার মার্কেট মালিকের কাছে মোটা অংকের চাঁদাদাবি করেন স্থানীয় চাঁদাবাজরা। চাঁদা না দেওয়ায় হুমকির ২৪ ঘন্টার মধ্যে নবনির্মিত মার্কেট ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। এবিষয়ে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও প্রতিকার মিলছে না।

সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানাযায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা মো. জুয়েল রানা বাঘের বাজার এলাকায় একটি মার্কেট নির্মাণ করে। গত ৯ জুন অভিযুক্ত আতিকুল ইসলাম কাইয়াঁ ও সেলিম সরকারের নেতৃত্বে বেশ কযেক জন লোক এসে মার্কেট পরিদর্শন শেষে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আগামী ২৪ ঘন্টার মধ্যে মার্কেট মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির পর গতকাল গভীররাতে এসে নবনির্মিত মার্কেট ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। 

ভুক্তভোগী মো. জুয়েল রানা ১৬ জুন দুপুরে এক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, যাঁরা আমার মার্কেট ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে তাঁরা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে ওঁরা রাতের আঁধারে আমার মার্কেট ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। কোটি টাকার ক্ষতিসাধন করছে। মার্কেট মাটিতে মিশিয়ে দিয়েও ওঁরা থামছে না। ওঁদের ভয়ে আমি জায়গায় যেতে পারিনা। লোকজন নিয়ে জায়গায় যেতে হয়। 

এক রাতে আমার সব শেষ করে দিছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। কিন্তু কোন প্রতিকার মিলছে না। স্থানীয়রা তাদের ভয়ে কোন প্রতিবাদ করেনা। এবিষয়ে বক্তব্য জানতে আতিকুল ইসলাম কাইয়াঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কিছু বলার নেই। আপনরা যা মনে হয় লিখে দেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন বলেন এ থানায় আমি নতুন এসেছি  এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT