বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে ঘিরে সারাদেশের মতো ঝিনাইদহেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা| প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি|
মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়|
র্যালিতে অংশ নেন শত শত আর্জেন্টিনা সমর্থক| আকাশি-সাদা জার্সি পরিহিত তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়| তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ| সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
র্যালির অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ বিশাল আর্জেন্টিাইন পতাকা| শতাধিক সমর্থক একসঙ্গে পতাকাটি বহন করেন, যা পথচারীদের নজর কাড়ে| এ ছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি ও ডিজে টিম আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে| আকাশি-সাদা বেলুন এবং রঙিন স্মোকের ব্যবহারে পুরো শহরজুড়ে ˆতরি হয় উৎসবের আবহ| র্যালি ঘিরে শহরের বিভিন্ন স্থান থেকে ফুটবলপ্রেমীরা ভিড় জমান| অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন| ফুটবলপ্রেমীদের এই ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ ঝিনাইদহের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ ও উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আয়োজকরা|
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে| তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে| তাই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন থাকে কেবল খেলায়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বে নয়|
সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ আর্জেন্টিনা দল তাদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে আবারও শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করবে|