খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো। আজ মঙ্গলবার সকালে খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আজ ১৬ জুন খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের আওতায় ১ টি স্মল রিসার্চ ভেসেল এবং ১ টি পন্টুন নির্মাণ কাজের উদ্ভাবনকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সমুদ্রের মধ্যে খনিজ সম্পদ, মৎস্য সম্পদ সুনীল অর্থনীতি ভূমিকা পালন করবেন এই জাহাজের গবেষণায়।
জানা গেছে চলতি বছরের ১০ ফেব্রুয়ারী খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির (DPM) আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ১ স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন, ১টি সেলফ সাসটেইন্ড পল্টুন, ২ টি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জেটি ও গ্যাংওয়ে প্রকল্পটির নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনী এবং খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, খুলনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।