ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর কয়া গোলাহাট বাজারে ভয়াবহ আগুনে চারটি দোকান ভষ্মিভুত

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১১:৩৯
ad003
নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১৬ জুন) দুপুর সোয়া ১টার দিকে শহরের গোলাহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে তুলার দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুঁড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকান্ডের সূত্রপাত কোথায় থেকে তা’ জানা না গেলেও ধারণা করা হচ্ছে সট-সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুঁড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের ৪টি ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই এলাকার সৈয়দপুর-নীলফামারী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT