ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

author
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১১:৪০
ad003
এক সন্তানের জননী গৃহবধূ রূপা বেগম (২৬) নামের এক গৃহবধূ কে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ও তার স্বজনরা। ১৫ জুন সোমবার রাতে কাশিয়ানী থানায় অভিযুক্ত স্বামীসহ তিনজনের নামে হত্যা মামলা রজু করা হয়েছে। 

জানাগেছে ,সাত বছর আগে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ছোটকারকান্দি গ্রামের মোঃ রিজাউল শেখের ছেলে মোহাম্মাদ শেখের সাথে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের মোঃ দেলোয়ার শেখের মেয়ে রূপার বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত এবং কারনে অকারনে রূপাকে মারধর করতো স্বামী ও তার পরিবারের লোকজন।

নিহত রূপার শশুর রিজাউল শেখ জানায়, তার ছেলে মোহাম্মাদ (৪৬) রূপাকে প্রায় মারধর করতো। ৮ জুন রূপাকে বেশী মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে তাকে প্রথমে কাশিযানী হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে  একেএকে গোপালগঞ্জ,ঢাকার কুর্মিটোলা,ঢাকা মেডিকেল এবং ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর হাসপাতালে ছয় দিন মৃত্যূর সাথে লড়াই করে অবশেষে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মারা যায় ওই গৃহবধূ। সোমবার ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পোষ্টমর্টেম শেষে সোমবার সন্ধ্যায় পিতার বাড়িতে দাফন করা হয়। ১৫ জুন সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় তিন জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। 

 কাশিয়ানী  থানার অফিসার  ইনচার্জ বলেন, অভিযুক্ত স্বামী মোহাম্মাদ শেখ (৪৬),তার ভাই মোঃ নূরু শেখ (৪২), মা নারগিস বেগমের (৬০)  বিরুদ্ধে ৩০২/৩৪ দন্ড বিধিতে হত্যা মামলা রজু হয়েছে মামলা নম্বর -১৯ ,আসামীদের গ্রেফতারে চেষ্ঠা অব্যাহত রয়েছে। ##
নিজামুল আলম মোরাদ কাশিয়ানী।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT