ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

author
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ দুপুর ১২:০৬
ad003
ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইউসিসিসিপি- ড্রট প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর সহযোগীতায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

১৬ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে ভেড়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ত ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সহকারি কমিশমার (ভূমি) সাজ্জাদ পারভেজ।  

প্রকল্পের বিভিন্ন কল্যানমূখি দিক তুলে ধরেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম, কেন্দ্রিয় কার্যালয়ের উপ- পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।

 সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন। ভেড়ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং বীরগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৮০১ জন শিক্ষার্থীর প্রত্যেককে নিম,অর্জুন জলপাই, আমড়া ও ছফেদা এই ৫ প্রজাতির মোট ৪ হাজার ৫ টি ফলদ ও ওষুধি চারা প্রদান করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT