ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ করলেন: জয়পুরহাট জেলা পরিষদ

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ দুপুর ১:৩৮
ad003
জয়পুরহাটে ২৬ দিনব্যাপী ৪০ জন তরুণ-তরুণীর ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে   এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​জেলা পরিষদ, জয়পুরহাটের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

​সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা পরিষদের প্রশাসক  ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক   মাসুদ রানা প্রধান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর।

​অনুষ্ঠানে মাসুদ রানা প্রধান  বলেন, তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ড্রাইভিং প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজ এই দক্ষতার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন সফল তরুণ-তরুণীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT